1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
গাজীপুরের কোনাবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধার, এলাকাবাসীর চোখে অশ্রু। - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:২৭|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

গাজীপুরের কোনাবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধার, এলাকাবাসীর চোখে অশ্রু।

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 158 Time View

গাজীপুরের কোনাবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধার, এলাকাবাসীর চোখে অশ্রু।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী ৮নং ওয়ার্ডের দেউলিয়া বাড়ি দক্ষিণ ঈদগাহ মাঠের পাশে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার বিকেলে এলাকায় খেলা করতে গিয়ে কয়েকজন শিশু হঠাৎই দেখতে পায় একটি কাটুনের ভেতরে কিছু মোড়ানো রয়েছে। কৌতূহলবশত তারা কাছে গিয়ে খুলে দেখলে, ভেতরে রয়েছে এক নবজাতক শিশুর লাশ। বাচ্চারা ভয়ে চিৎকার করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। এখনো তার শরীরে জন্মের চিহ্ন স্পষ্ট ছিল। শিশুটিকে এভাবে ফেলে রাখা দৃশ্য দেখে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “সন্তান হয়তো অবৈধ ছিল, কিন্তু একবার দুনিয়ায় নিয়ে আসার পর এমন নিষ্ঠুরভাবে তাকে ফেলে যাওয়া কোনো মা কিভাবে পারে!” কেউ কেউ চোখের পানি লুকাতে পারেননি।

দক্ষিণ দেউলা পাড়ার মানবিক এলাকাবাসী কেউ এক মুহূর্ত দেরি না করে নিজেরাই উদ্যোগ নেন শিশুটির শেষকৃত্যের দায়িত্ব নিতে। তারা ইসলামী নিয়মে নবজাতকটিকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে নামাজে জানাজা শেষে দাফনের ব্যবস্থা করেন। উপস্থিত সবাই গভীর বেদনায় নবজাতকটির জানাজায় অংশ নেন।

একজন স্থানীয় মুরুব্বি বলেন, “আমরা জানি না সে কার সন্তান, কিন্তু সে তো আল্লাহর এক সৃষ্টি। তাকে এভাবে ফেলে যাওয়া অন্যায়। এই শিশুটির জন্য আমাদের হৃদয় কাঁদে।” এলাকাবাসীর অনেকেই এমন নিষ্ঠুর ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো মা এমন পাপ কাজ না করেন।

এই মর্মান্তিক ঘটনাটি মানবতার প্রতি এক গভীর প্রশ্ন রেখে গেছে — এক দিনের নবজাতক, যার পৃথিবী দেখা শুরুও হয়নি, তাকে এই নিষ্ঠুরভাবে ফেলে দেওয়া কতটা অমানবিক! এলাকাবাসীর চোখের জল আর কষ্টের দীর্ঘশ্বাসেই শেষ হলো সেই অজানা নবজাতকের জীবনগাঁথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork