1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সার নীতিমালা সংশোধনের দাবিতে নাটোরে স্মারকলিপি প্রদান - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৮|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

সার নীতিমালা সংশোধনের দাবিতে নাটোরে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 94 Time View

সার নীতিমালা সংশোধনের দাবিতে নাটোরে স্মারকলিপি প্রদান

মোঃ সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধনের দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবন এর সামনে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহীন-এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মহরম আলী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মধুসুদন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশজুড়ে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং নতুন নীতিমালার মাধ্যমে আলাদাভাবে কার্ডধারী খুচরা সার বিক্রেতা রাখার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সকল দায়দেনা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ করে আসছেন কার্ডধারী বিক্রেতারা। হঠাৎ করে সনদ স্থগিত করা হলে হাজারো ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়বেন এবং তাদের পরিবার চরম অনিশ্চয়তায় পড়বে। বক্তারা দ্রুত নীতিমালা সংশোধন করে কার্ডধারী বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে কৃষি খাত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork