
লালমনিরহাটে ২০০ বোতল ফেনসিডিলসহ এক আসামি গ্রেফতার
রাজশাহী থেকে শাহাদাত হোসেন:
লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল গতকাল দিবাগত রাত ৩টার দিকে তিস্তা ব্যারেজের উত্তরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান আটক করা হয় এবং তল্লাশিতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন বাবু (২৯)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার হারিয়াকান্দা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।