1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা, ৭ দফা দাবিতে উত্তাল কর্মসূচি - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৮|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা, ৭ দফা দাবিতে উত্তাল কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 135 Time View

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা, ৭ দফা দাবিতে উত্তাল কর্মসূচি

মোঃ সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে এক প্রতিবাদমুখর ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিলের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই সভায় শ্রমিকদের উপস্থিতি ও তাদের জোরালো দাবিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম মমিন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন শ্রমিকরা, অথচ তাদের ন্যায্য দাবি এখনো পূরণ হয়নি।

শ্রমিক নেতারা জানান, দক্ষ জনবল গড়ে তুলতে স্থায়ীকরণের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয় ও পদায়ন করতে হবে। পাশাপাশি সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা শ্রমিকদের বকেয়াসহ পরিশোধ এবং প্রতি মাসে ন্যূনতম ১৫০০ টাকা ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য বৈষম্যমুক্ত জাতীয় বেতন স্কেল প্রণয়ন, মজুরি কমিশনের আওতায় শ্রমিক ও দৈনিক হাজিরাভিত্তিক কর্মীদের নিয়মিত সুবিধা প্রদান এবং ২০০২ সালের সেটআপ অনুযায়ী সকল আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিও তোলা হয়। ইক্ষু পরিবহনে নিয়োজিত ড্রাইভার ও হেল্পারদের জন্য ইনসেন্টিভ বিল বৃদ্ধির দাবিও সভায় গুরুত্ব পায়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork