
রাজশাহীর ভদ্রা এলাকা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও ধর্ষণের মূলহোতা শিপনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি:
র্যাব সূত্রে জানা যায়, শিপন দীর্ঘদিন ধরে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। সুযোগ বুঝে অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়ে সে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র্যাব-৫ একটি বিশেষ অভিযানে সোমবার রাতে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন প্রতারণা ও অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।