1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বাগেরহাটে সেনা কর্মকর্তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলা — মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তারহীন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৩৯|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

বাগেরহাটে সেনা কর্মকর্তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলা — মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তারহীন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 112 Time View

বাগেরহাটে সেনা কর্মকর্তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলা — মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তারহীন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামে এক সেনা কর্মকর্তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা, অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি সাহস করে থানায় মামলা দায়ের করলেও প্রভাবশালী আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। বরং মামলা করার পর তাঁকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাগেরহাট মডেল থানায় বাংলাদেশ ফরম নং ৫৩৫৬, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুযায়ী থানা মামলা নং ২০, তারিখ ২০ অক্টোবর ২০২৫, বাৎসরিক নং ২০০ হিসাবে এ মামলা রেকর্ড করা হয়। মামলায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৫৪/৫০৬(২)/১১৪ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন — (১) মাজেদ খান, (২) অজেদ খান, (৩) মহসিন গারা, (৪) মনিরুজ্জামান টিপু, (৫) ফারুক শেখ, (৬) শেখ মো. বকতিয়ার, (৭) ইকতিয়ার শেখ, (৮) রজিনা বেগম এবং আরও অজ্ঞাত ১০–১২ জন।
ভুক্তভোগীর অভিযোগ, মামলার পর প্রভাবশালী আসামিরা “কোন দলের নাম ব্যবহার করে” নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো রাজনৈতিক দলের নয়; বরং নিজেদের স্বার্থে দলের নাম ভাঙিয়ে অপরাধ করছে। অভিযোগকারীর ভাষায় —
“আমাকে আইনের আশ্রয় নেওয়ার কারণে অপহরণ করে ব্রেট দিয়ে শরীর কেটে দেয়া হয়েছে, মাথা ও শরীর জখম করা হয়েছে। এত কিছু হওয়ার পরও থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন,
“যদি এত বড় ঘটনা ঘটার পরও বিচার না পাই, তবে বুঝবো সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। আজ যদি অপরাধীরা ধরা না পড়ে, তাহলে তারা আরও হিংস্র হয়ে উঠবে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সেনা কর্মকর্তার পরিবারের উপর এ ধরনের বর্বর হামলা গোটা সমাজের জন্য লজ্জাজনক। প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।
এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও দেখা গেছে, হামলাকারীরা দলবদ্ধভাবে ওই নারীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এলাকাবাসীর ধারণা, এ ঘটনা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার (এসপি), এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন —
“ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন, যেন আইনের প্রতি মানুষের শেষ বিশ্বাসটুকু টিকে থাকে।”
এ বিষয়ে বাগেরহাট সদর থানার দায়িত্বরত কর্মকর্তার মন্তব্য জানা সম্ভব হয়নি (সংবাদ লেখা পর্যন্ত)।
সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সতর্ক করেছে যে, “যে বা যারা অর্থের বিনিময়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork