1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা, লটারী ভিসা প্রতারক চক্রের ০১ জন প্রতারক গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩৯|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা, লটারী ভিসা প্রতারক চক্রের ০১ জন প্রতারক গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 135 Time View

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা, লটারী ভিসা প্রতারক চক্রের ০১ জন প্রতারক গ্রেফতার।

রাজশাহী প্রতিনিধি:

নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৩২, তাং-২৯/০৮/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন চাপড়া ইউনিয়নের বাবুর বাজারস্থ কেবল নেটওয়ার্ক বাজারে ইং-৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, মাতা- জোলেখা বেগম, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী কে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক ১নং বাবুল হোসেন এর দেহ তল্লাশী করিয়া ০৩ টি মোবাইল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত মোবাইল গুলো সার্চ করিয়া নকল থাই ভিসা, থাই লটারী সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে সহজ সরল মানুষকে প্রলোভন দেখাইয়া বিকাশ নগদ মাধ্যমে অবৈধ ভাবে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করে বলে আসামী প্রাথমিকভাবে স্বীকার করে।

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, মাতা- জোলেখা বেগম, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী।

ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানার মামলা নং-৩১, জিআর-২৬৪/২০২৫, তাং-৩০/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারা রুজু করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork