1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
দিনাজপুরের বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও বই বিতরণ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:২০|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

দিনাজপুরের বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও বই বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 128 Time View

দিনাজপুরের বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও বই বিতরণ


‎মোঃ নয়ন মিয়া
দিনাজপুর জেলা প্রতিনিধ

‎দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার এবং এ সংক্রান্ত বই বিতরণ করা হয়েছে।

‎”সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট‍্যান্স প্রতিরোধ করি” প্রতিপাদ্যে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের একটি কক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এই সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎ঔষধ প্রশাসন অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দিনাজপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম।

‎সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বেড়ে চলেছে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রামগঞ্জের ঔষধের দোকান থেকে যখন তখন এন্টিবায়োটিক জাতীয় ঔষধ কিনে খেয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে এবং এন্টিবায়োটিক জাতীয় ঔষধের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ না খেতে আহবান জানান বক্তারা। এছাড়া শিক্ষার্থীদের নিজ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশিদের এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork