
তাড়াশে ধান কাটার সময় কৃষকের মৃত্যু
আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে ধান কাটার সময় বজ্রপাতে আ: হামিদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু এবং ৩জন গুরুত্ব আহত হয়েছে।
রবিবার বিকেলের দিকে উপজেলার কাস্তা- বেত্রাশিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আ: হামিদ (৪৫) ওই গ্রামের মৃত গফুরে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কাস্তা- বেত্রাশিন গ্রামের জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আ: হামিদ সহ আরো ৩জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে আ:হামিদের মৃত্যু ঘোষণা করেন কর্মরত চিকিৎসক।