1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে আহত শতাধিককে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি নেতা জাবেদ আহাম্মেদ সুমন। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:২১|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে আহত শতাধিককে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি নেতা জাবেদ আহাম্মেদ সুমন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 92 Time View

টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে আহত শতাধিককে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি নেতা জাবেদ আহাম্মেদ সুমন

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশে অনুভূত ভূমিকম্পে টঙ্গী এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কাঁপুনি অনুভব করেই ভবন, মার্কেট ও কর্মস্থল থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিতের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ আহত হন। বর্তমানে আহতদের অনেকেই টঙ্গী আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের খোঁজ নিতে দুপুরে হাসপাতালে ছুটে যান টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। তিনি হাসপাতালে গিয়ে প্রত্যেক আহতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

এ সময় তিনি বলেন, “দুর্যোগের মুহূর্তে মানবিকতার জায়গা থেকে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ পরিস্থিতিতে এলাকার বিত্তবানদেরও সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাই।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর টঙ্গী এলাকায় আতঙ্ক কিছুটা কমে এলেও আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork