1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৩৫|
শিরোনামঃ
রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 143 Time View

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার

আশিকুর রহমান: গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫)। গ্রেফতারকৃত আসামি শাওন গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার মৃত কাজল খন্দকারের ছেলে।

পুলিশের হাতে আটক অপর তিনজন হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইত গ্রামের মোঃ শহীদের ছেলে মোঃ জব্বার খাঁ জয় (২৮),
শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাবারডেম, বোগারপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে  ইসমাইল হোসেন (২৫), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাবারডেম, বোগারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে হযরত আলী (২০)।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি বিশেষ দল হিমার দিঘি হকের মোড় এলাকায় কোকাকোলা গেটের পাশে অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই এলাকায় একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে আরও ৮-১০ জন সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু জব্দ করা হয়েছে।

এসআই মেহেদী আরও বলেন, গ্রেপ্তারকৃত শাওন দীর্ঘদিন ধরে এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন ও মাদক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

অন্যদিকে, গ্রেপ্তারকৃত জব্বার খান জয়-এর বিরুদ্ধেও একটি হত্যা মামলা বিচারাধীন। ইসমাইল ও হযরত আলীও দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধে লিপ্ত। অনেক সময় সাধারণ মানুষকে মারধর ও ভীতিপ্রদর্শন করে টাকা-পয়সা হাতিয়ে নিত। তাদের ভয়ে সাধারণ মানুষ রাতের বেলায় নির্ভয়ে চলাচল করতে পারত না।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের পলাতক সহযোগীদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork