1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৫১|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 94 Time View

টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে আলোচিত ‘হাজী বিরিয়ানি হাউজ’-এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা।

অভিযান শেষে সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হচ্ছে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজের পচা ও পোকা ধরা মাংসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে এবং খাবারের মান নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটি বন্ধের দাবিও জানান অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork