
জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজু শেখের কিছু প্রতিশ্রুতি:
মো:এখলাছ হোসেন,নওগাঁ, আএাই প্রতিনিধি
প্রিয় রানীনগর-আত্রাই বাসী!
আমি শুধু একজন প্রার্থী নই—আমি আপনাদেরই একজন।
মানুষ হিসেবে আমার ভুল–ভ্রান্তি থাকতে পারে সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে রাখবেন, আপনাদের বিশ্বাস আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
আপনাদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো—এই অঙ্গীকার রইলো। আপনারা আমাকে নির্বাচিত করলে রানীনগর-আত্রাই এর মাটি,মানুষ ও ভবিষ্যতের জন্য কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
রানীনগর-আত্রাই এর সার্বিক উন্নয়নের জন্য আমাকে একটি বার সুযোগ দিন। আগামী ১২ তারিখ ভোটের দিনে বিএনপি’র মার্কা, দেশনায়ক তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দিন।
শেষ সিদ্ধান্ত আপনার বিবেকের।
ইনশাআল্লাহ, বিজয় হবে রানীনগর-আত্রাই এর মানুষের।