1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জনসাধারণের চরম ভোগান্তি - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:১৬|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জনসাধারণের চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
  • 31 Time View

কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে
জলাবদ্ধতা। জনসাধারণের চরম ভোগান্তি

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরতকিতলা আমতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

রোজ রবিবার (২৬ এপ্রিল)বিকেল পাঁচটার দিকে অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিশেষ করে হরতকিতলা এলাকা থেকে বাদশা হাউস সড়ক পর্যন্ত সড়কে পানি জমে হাঁটুসমান হয়ে পড়ে, ফলে পথচারীদের চলাচল একেবারেই কষ্টকর হয়ে ওঠে। অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়।

ভুক্তভোগীরা জানান, এ এলাকায় ৫ থেকে ৭টি শিল্পকারখানার হাজার হাজার শ্রমিক বসবাস করেন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে তাদের কর্মস্থলে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক শ্রমিক সময়মতো কাজে পৌঁছাতে না পারায় উৎপাদনেও প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দা মো.নুরুল ইসলাম বলেন,প্রতিবার বৃষ্টি হলেই এই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। আমাদের পরিবার নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।

আরেক বাসিন্দা রাফিজা বেগম বলেন, পানি জমে থাকার কারণে ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা খুবই বিপদে আছি।

কারখানার শ্রমিক মো.রিপন বলেন আমরা প্রতিদিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করি। বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে যেতে হয়, এতে করে সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork