1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সংরক্ষিত নারী আসনে গাজীপুরে আলোচনার কেন্দ্রে খাদিজা আক্তার বীনা - dailymuktobhor24
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৪৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

সংরক্ষিত নারী আসনে গাজীপুরে আলোচনার কেন্দ্রে খাদিজা আক্তার বীনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 195 Time View

আশিকুর রহমান: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে গাজীপুরে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা। দলীয় তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবারের সংরক্ষিত নারী আসনের বড় অংশই যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে। ফলে দলটির ভেতরে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে নানা আলোচনা ও তৎপরতা। এ প্রেক্ষাপটে গাজীপুর মহানগরের রাজনীতিতে খাদিজা আক্তার বীনার নাম উঠে এসেছে গুরুত্বের সঙ্গে।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বীনা চৌধুরী। ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব মহিলা দল হয়ে বর্তমানে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক তার রাজনৈতিক পথচলা দীর্ঘ ও ধারাবাহিক।

দলীয় সূত্র জানায়, তিনি শুধু পদধারী নেতা নন; আন্দোলন-সংগ্রামে সক্রিয় এক কর্মী হিসেবেও পরিচিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন। পুলিশি হয়রানি ও দমন-পীড়ন সত্ত্বেও তিনি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মহানগরের বিভিন্ন থানায় নারী নেত্রীদের সমন্বয়, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে তিনি নারী নেতৃত্বের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

গাজীপুর মহানগরের শ্রমিক অধ্যুষিত এলাকায় নারী শ্রমিকদের অধিকার ও উন্নয়নে তার সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, ত্যাগ, সংগ্রাম ও সংগঠনের প্রতি নিবেদন এই মানদণ্ডে বীনা চৌধুরী একজন যোগ্য প্রার্থী।

নিজের রাজনৈতিক পথচলা নিয়ে খাদিজা আক্তার বীনা বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় থেকেছি। হামলা, মামলা, নির্যাতন সবকিছু উপেক্ষা করেও দলীয় আদর্শ থেকে সরে যাইনি।

তিনি আরও বলেন,দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়, তাহলে জাতীয় সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা নির্ধারণে এখনো উচ্চপর্যায়ে আলোচনা চলছে। রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে।

তবে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় এখন স্পষ্ট খাদিজা আক্তার বীনা চৌধুরী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork