1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৩৩|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 36 Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

শাহাদাত হোসেন
রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩৪০ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ৪ জন শিশুর অবস্থার উন্নতি হয়েছে। তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। বুধবার রাত পর্যন্ত ৫৬ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধার অপেক্ষায় ছিল। সবাই হামের উপসর্গ নিয়ে ভর্তি। পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১২টি শয্যা থাকলেও তা বাড়িয়ে ১৮টিতে উন্নীত করা হয়েছে। প্রয়োজন হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ সুবিধাও ব্যবহার করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর জোর দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork