1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
গাজীপুরে শ্রমিকদের মুক্তি এবং বরখাস্তদের পুনর্বহালের দাবি শ্রমিক ফেডারেশনের - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

গাজীপুরে শ্রমিকদের মুক্তি এবং বরখাস্তদের পুনর্বহালের দাবি শ্রমিক ফেডারেশনের

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 200 Time View

গাজীপুরে শ্রমিকদের মুক্তি এবং বরখাস্তদের পুনর্বহালের দাবি শ্রমিক ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকায় অবস্থিত দিগন্ত সোয়েটারস লিমিটেডে বেতন পরিশোধকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বেতন সংক্রান্ত জটিলতার জেরে ৭৫ জন শ্রমিককে বরখাস্ত এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, গত ২ মার্চ নির্ধারিত বেতন ‘রকেট’-এর মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা হাতে হাতে প্রদান করে। এ সময় প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত কম দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। বিষয়টি নিয়ে ওইদিন দুপুরে কারখানার ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়।
পরদিন ৩ মার্চ কারখানা কর্তৃপক্ষ ৭৫ জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করে। পাশাপাশি ৭০ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এমদাদুল হক ও ফরহাদ নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ গার্মেন্টস শিল্প ও শ্রমিক ফেডারেশন, গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম এক বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার, গ্রেফতার শ্রমিকদের মুক্তি এবং বরখাস্তদের পুনর্বহালের দাবি জানান।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork