1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৭ চিকিৎসকের যোগদান, স্বস্তি এলাকাবাসীর - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৪৮|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৭ চিকিৎসকের যোগদান, স্বস্তি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
  • 105 Time View

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৭ চিকিৎসকের যোগদান, স্বস্তি এলাকাবাসীর

মো:এখলাছ হোসেন,আএাই,নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে একসঙ্গে ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খায়রুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
নবযোগদানকৃত চিকিৎসকদের মধ্যে রয়েছেন—সহকারী সার্জন (সার্জারি) ডা. ইয়াসমিন আক্তার, সহকারী সার্জন (মেডিসিন) ডা. মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী সার্জন (গাইনি ও অবস) ডা. মোঃ মনির হোসেন জীবন, সহকারী সার্জন ডা. মোঃ রাশেদুল ইসলাম, সহকারী সার্জন (অফথালমোলজি) ডা. মোঃ শাহরিয়ার কবির, সহকারী সার্জন (পেডিয়াট্রিক্স) ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আফিয়া আদিলা খান পুষ্প।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবাগত চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, একদিনে একসঙ্গে ৭ জন চিকিৎসকের যোগদান হাসপাতালের জন্য বড় প্রাপ্তি। এর ফলে দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটবে এবং রোগীরা আরও সময়োপযোগী ও মানসম্মত সেবা পাবেন। তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে এলাকাবাসীর মতে, শুধু চিকিৎসক নয়, প্রয়োজনের ভিত্তিতে মেডিক্যাল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য জনবল নিয়োগের প্রক্রিয়াও অব্যাহত রাখা জরুরি। তাহলে স্বাস্থ্যসেবার সামগ্রিক মান আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork