
রাজশাহী দামকুড়া থানা এলাকায় প্রসংশনীয় নবাগত ওসি মো: আজিজুল বারীর পরিচিতি ও মতবিনিময়।
মো:শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর দমকুড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল বারী স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পূর্বে তিনি স্থানীয় একটি মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ওসি আজিজুল বারী তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দেন। তিনি জানান: গত মাসের ৯ তারিখে দামকুড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর পৈত্রিক নিবাস রংপুর জেলায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। পুলিশ বাহিনীতে যোগদানের আগে তিনি একটি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ২০০৫ সালে তিনি সরাসরি এসআই (SI) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং পদোন্নতি পেয়ে বর্তমানে অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
বক্তব্যকালে আজিজুল বারী নিজেকে এই এলাকার একজন ‘মেহমান’ হিসেবে অভিহিত করেন এবং মেহমানের মর্যাদা রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে একটি নিরাপদ ও বন্ধুসুলভ পরিবেশ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। মসজিদে উপস্থিত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, শুক্রবার জুমার নামাজে অনেক মানুষের সমাগম হয়। এই পবিত্র দিনে সাধারণ মানুষের কাছাকাছি আসা এবং সরাসরি নিজের পরিচয় দেওয়ার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। তিনি আশা প্রকাশ করেন যে, এই নিয়মিত যোগাযোগের মাধ্যমে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
ওসি আজিজুল বারীর এমন ব্যতিক্রমী ও আন্তরিক উদ্যোগকে স্থানীয় মুসল্লিরা সাধুবাদ জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।