1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
অভিমান করে দুই শিশুর ঘর ত্যাগ: পুলিশ সুপারের হস্তক্ষেপে মা-বাবার কোলে ফেরা - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:০৯|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

অভিমান করে দুই শিশুর ঘর ত্যাগ: পুলিশ সুপারের হস্তক্ষেপে মা-বাবার কোলে ফেরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 116 Time View

অভিমান করে দুই শিশুর ঘর ত্যাগ: পুলিশ সুপারের হস্তক্ষেপে মা-বাবার কোলে ফেরা

মো:শাহাদাত হোসেন
​রাজশাহী ব্যুরো

​পড়াশোনার অতিরিক্ত চাপ এবং মায়ের শাসন থেকে বাঁচতে ঘর ছেড়েছিল দুই বন্ধু। অপহরণের গল্প সাজিয়ে মা-বাবাকে শিক্ষা দিতে চেয়েছিল তারা। তবে নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় গভীর রাতে অবসান ঘটল এক উৎকণ্ঠার। শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় দুই শিশুকে ফিরে পেয়েছেন তাদের অভিভাবকরা।
​গতকাল রাত প্রায় ১২টার দিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওদাপাড়া বাজার এলাকায় দুই শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় সাংবাদিক মিঠু পুলিশ সুপারকে বিষয়টি জানান। শিশুরা তাকে জানিয়েছিল, পত্নীতলা থেকে কে বা কারা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে এসেছে।
​বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দ্রুত পুলিশ ভ্যান পাঠিয়ে শিশুদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে থানায় নিয়ে আসা হয়।
​থানায় এনে শিশুদের সঙ্গে স্নেহের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তাদের কেউ অপহরণ করেনি। উদ্ধার হওয়া আরাফাত (১২) ও রিয়াদ (১৩) উভয়ের বাড়ি পত্নীতলার নজিপুর কলোনিতে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাড়িতে পড়াশোনার জন্য মায়েরা তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেন এবং মাঝেমধ্যে মারধরও করেন। এতে ক্ষুব্ধ হয়ে মা-বাবাকে ভয় দেখানোর জন্য তারা কোচিংয়ের নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বাসে করে প্রথমে নওগাঁ এবং পরে নওদাপাড়া এলাকায় পৌঁছায় তারা।
​পুলিশ শিশুদের পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত তাদের অভিভাবকদের খবর দেয়। রাতভর খোঁজাখুঁজির পর গভীর রাতে থানায় সন্তানদের সুস্থ শরীরে দেখতে পেয়ে মায়েরা কান্নায় ভেঙে পড়েন এবং আবেগে আপ্লুত হন। জেলা পুলিশ ও স্থানীয় জনগণের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork