1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ভাঙ্গুড়ায় ভেজাল পনিরের সাম্রাজ্যে হাতুড়ি, নকল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৪৮|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

ভাঙ্গুড়ায় ভেজাল পনিরের সাম্রাজ্যে হাতুড়ি, নকল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 119 Time View

ভাঙ্গুড়ায় ভেজাল পনিরের সাম্রাজ্যে হাতুড়ি, নকল কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি,
মো. গোলাম মোস্তফা
পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল পনির তৈরির কারখানার মালিক মো. রকিব হোসেন (৫০)কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত রকিব হোসেন ভেড়ামারা এলাকার মৃত ইকরাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি অভিজাত প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেড়ামারা বাজার এলাকায় নকল পনির উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন রকিব হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালান। অভিযানে দেখা যায়, যে কোম্পানির লাইসেন্স ব্যবহার করা হচ্ছিল, তার প্রকৃত মালিক ঘটনাস্থলে অনুপস্থিত।
এ সময় রকিব হোসেনকে লাইসেন্সের প্রকৃত মালিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এমনকি তিনি কীভাবে ওই ঢাকাভিত্তিক প্রতিষ্ঠানের লাইসেন্স সংগ্রহ করেছেন, সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork