
রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে’ — অভিযোগ টঙ্গীর বিএনপি নেতা শামীম বেপারীর
আশিকুর রহমান: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টঙ্গীর বিএনপি নেতা শামীম বেপারী। তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
শামীম বেপারী বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে দল ও নেতাকর্মীদের পাশে আছি। অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিকভাবে বিভ্রান্ত করার যে চেষ্টা চলছে, তা সফল হবে না।
তিনি সংশ্লিষ্টদের এসব বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমাদের জমিজমা অন্যরা দখল করে খায়। মূলত যে জায়গাটি নিয়ে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সেটির মালিক মাইনুদ্দিন গাজীরা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসররা জায়গাটি জবরদখল করে রেখেছিল। পরে আওয়ামী দোসরের কাছ থেকে জায়গাটি উদ্ধারে আমাদের সহযোগিতা চাওয়া হয়, এবং আমি মানবিকভাবে সহযোগিতার চেষ্টা করি।