1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরে কিশোরীকে প্রেমের ফাদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৪|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

নাটোরে কিশোরীকে প্রেমের ফাদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 130 Time View

নাটোরে কিশোরীকে প্রেমের ফাদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

মোঃ সুজন মাহমুদ,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,
এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork