
রাজশাহীতে আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার, এক আসামির স্বীকারোক্তি
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তারা মিয়া (৩৩), মো. ফারুক হোসেন (৩০) ও মো. হেলাল উদ্দিন (২৩)।
গ্রেপ্তারের পর আসামি তারা মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপের চুক্তি ভঙ্গের জেরে পরিকল্পিতভাবে বিউটি বেগমকে হত্যা করা হয় এবং মরদেহ ধানের জমিতে ফেলে দেওয়া হয়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় পবা থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মাত্র ৭২ ঘণ্টায় হত্যার রহস্য উদ্ঘাটন হয়। তদন্ত কর্মকর্তা এসআই শারিফুর রায়হান জানান, অপর দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহত বিউটি বেগমের ছেলে মো. মিলন প্রাং জানান, কয়েকদিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে খোঁজ নিতে গিয়ে তিনি মরদেহের পরিচয় নিশ্চিত করেন।