1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ করে হত্যার চেষ্টা: নেপথ্যে স্বামীর পরকীয়া সম্পর্কের জটিলতা - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৩|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ করে হত্যার চেষ্টা: নেপথ্যে স্বামীর পরকীয়া সম্পর্কের জটিলতা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 231 Time View

তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণ করে হত্যার চেষ্টা: নেপথ্যে স্বামীর পরকীয়া সম্পর্কের জটিলতা

বশির আলম, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ৩৭ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি চান্দুরা রোড মোতালেব মার্কেট এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। তালাকপ্রাপ্ত স্ত্রী সেলিনা হক-কে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী মনিরুজ্জামান, তার কথিত পরকীয়া প্রেমিকা রুমা আক্তার ও সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা হক ও মনিরুজ্জামানের দাম্পত্য জীবন শুরুতে সুখেই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকেই মনিরুজ্জামানের পরকীয়া সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন, পাশাপাশি যৌতুকের দাবিও বাড়তে থাকে। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় দুই মাস আগে স্বামী মনিরুজ্জামানকে তালাক দেন সেলিনা হক।
তালাকের পর ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান তার কথিত প্রেমিকা রুমা আক্তার ও রুমার পিতা নজরুলকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করেন সেলিনার ওপর হামলা চালানোর। সেই পরিকল্পনা অনুযায়ী গত ১৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে সেলিনাকে বোর্ডবাজার এলাকা থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করা হয়। পরে বিকেল প্রায় ৪টার দিকে গাজীপুর মহানগরের হারিণাল বাজারের পাশের ফাঁকা জায়গায় নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সেলিনার মাথা ও শরীরে একাধিক কোপ দেয়া হয়।
আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সেলিনার দুই হাত ও পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানিয়েছে, ঘটনাটি গাজীপুর সদর ও গাছা থানায় জানানো হলেও এখনো কোনো মামলা নেয়নি পুলিশ।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন—
“ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে রুমা আক্তার বলেন—
“মনিরুজ্জামান আমাকে শুধু জমি কেনার কাজে সহযোগিতা করেছেন, পরকীয়া সম্পর্কের কোনো বিষয় নেই। আমার স্বামী রাসেল মিয়া একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সেলিনা হক আমার সঙ্গে প্রতারণা করেছেন, জমি বায়না করার পর তা তার ভাইয়ের নামে হেবা দিয়েছেন। আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছি, যা বর্তমানে গাজীপুর আদালতে চলমান। সেলিনার ওপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না।”
স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রতিবেদন: বশির আলম
গাজীপুর (টঙ্গী)
মোবাইল: ০১৯১১৪২৮১৪৭
তারিখ: ১৯ অক্টোবর ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork