
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভূমিদস্যুদের গ্রেপ্তার ও ঘুষখোর এসআই সিদ্দিকের বিচারের দাবি
নিজস্ব প্রতিবেদক:
শাহাদাত হোসেন
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভূমিদস্যুদের গ্রেপ্তার ও দাউদকান্দি থানার ঘুষখোর এসআই সিদ্দিকের বিচারের দাবিতে গতকাল (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ। তিনি বলেন,
পুলিশ জনগণের বন্ধু, অপরাধীর শত্রু। অথচ এখন দেখা যায়, পুলিশ অপরাধীর বন্ধু ও জনগণের শত্রুতে পরিণত হয়েছে। দাউদকান্দি থানার গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিকের সামনে সাংবাদিক মুন্নি শেখকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘুষ নিয়ে ভূমিদস্যুকে ছেড়ে দেওয়া পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক ঘটনা।”
তিনি আরও বলেন,
আমরা আশা করছি, কুমিল্লা জেলার পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ কামাল খান, এইচ এম হাকিম, মোঃ শামীম মিয়া, মইনুল হাসান, এম এ আকাশ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ঢাকা মহানগর প্রতিনিধির সভাপতি মোঃ মাহমুব।
এর আগে, কুমিল্লা জেলার দাউদকান্দিতে সাংবাদিক মুন্নি শেখকে প্রকাশ্যে মারধর এবং পরে ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিকের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক মুন্নি শেখ জানান, তার পৈতৃক সম্পত্তি দখল করেছে ভূমিদস্যু পলি বেগম, তার জামাই রব, ইকরাম আলম ও হুমায়ুন গং। আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই সিদ্দিককে। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গেলে, সাংবাদিক মুন্নি শেখের সামনেই পলি বেগমের জামাই রব ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
ঘটনার পর এসআই সিদ্দিক হামলাকারী রবকে আটক করলেও, রাত ১১টার দিকে ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দেন। মামলার বিষয়ে প্রশ্ন করলে এসআই সিদ্দিক জানান, “তাকে অন্য মামলায় আনা হয়েছিল, আপনার মামলায় নয়।”
অভিযোগ রয়েছে, সেদিন রাত ১২টা পর্যন্ত সাংবাদিক মুন্নি শেখকে ফাঁড়িতে পানিতে বসিয়ে রেখে মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং এসআই সিদ্দিকের তাৎক্ষণিক বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানায়। তারা বলেন,
“এসআই সিদ্দিকের ঘুষবাণিজ্য ও প্রভাবশালীদের আশ্রয়ে গৌরীপুরে ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না। আমরা নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানায়।