1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:২৩|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 124 Time View

কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার

মো: মুক্তাদির হোসেন।
বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছদ্মবেশ ধারণ করে এক তরুণীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অপহরণের শিকার তরুণী মোসাঃ সুমাইয়া আক্তার (১৯) ওই এলাকার মাকসুদা আক্তার ও মোঃ শুকুর আলীর মেয়ে।
বাদী মাকসুদা আক্তার থানায় অভিযোগ করে বলেন, শনিবার সকালে রাবেয়া বেগম (৪৫) ও হেলেনা আক্তার ওরফে আইভি (৩৮)সহ আরও চারজন অজ্ঞাতনামা পুরুষ সিআইডি পুলিশের ছদ্মবেশে সাদা মাইক্রোবাসে করে বাড়িতে আসে। তারা ভিকটিম সুমাইয়াকে “তদন্তের প্রয়োজন” বলে বাড়ি থেকে নিয়ে যায়।
পরে পরিবারের সন্দেহ হলে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাবেয়া বেগমকে গ্রেফতার করে। অন্যরা পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এফআইআর নং-২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জি আর নং-২৭৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে।
মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী তদন্তাধীন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork