1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ওসি বারিকের বাণিজ্যকেন্দ্র শ্রীপুর থানা: ঘুষে হালকা হয় মামলা, গভীর রাতে ছেড়ে দেন আসামী - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

ওসি বারিকের বাণিজ্যকেন্দ্র শ্রীপুর থানা: ঘুষে হালকা হয় মামলা, গভীর রাতে ছেড়ে দেন আসামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 114 Time View

ওসি বারিকের বাণিজ্যকেন্দ্র শ্রীপুর থানা: ঘুষে হালকা হয় মামলা, গভীর রাতে ছেড়ে দেন আসামী

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের বিরুদ্ধে একের পর এক ঘুষ ও মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি মধ্যরাতে থানা হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, ওসি বারিক কাপাসিয়া থেকে বদলি হয়ে শ্রীপুর থানায় যোগদানের মাত্র পাঁচ মাসের মধ্যেই থানাটিকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। অভিযোগ রয়েছে, ঘুষ দিলে গুরুতর অপরাধের আসামীকেও হালকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান দেন তিনি। এমনকি হত্যা মামলার আসামীদেরও টাকা নিয়ে মারামারির মামলায় দেখিয়ে মুক্তির সুযোগ করে দেন।

স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী জানান, গ্রেপ্তারের পর ওসি বারিকের নির্দেশে টাকা দিলে মামলা হালকা হয়ে যায়, না দিলে নতুন নতুন মামলায় ফাঁসানো হয়। অনেক ভুক্তভোগী ভয়ভীতির মধ্যেও এই অভিযোগ তুলেছেন, তবে বেশিরভাগই থানার হয়রানির আশঙ্কায় প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্রীপুর থানায় ঘুষবাণিজ্য অনেকটাই বন্ধ হয়েছিল। মানুষ কিছুটা হলেও স্বস্তিতে ছিল। কিন্তু ওসি বারিক আসার পর থেকে পুরোনো সেই কালচার আবার ফিরে এসেছে। এখন টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না—এটা ওপেন সিক্রেট।

গভীর রাতে আওয়ামী লীগ নেতার মুক্তি
অনুসন্ধানে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমীনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ তথ্য নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন ওসি আব্দুল বারিক। নুরুল আমীন স্থানীয় মৃত এমদাদ হোসেনের ছেলে।

তবে থানা হেফাজতে থাকার পর রোববার দিবাগত রাত ৩টার দিকে রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল বারিক বলেন, “নুরুল আমিন সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় চিল্লায় ছিলেন। তাছাড়া তার নাম থাকলেও পিতার নামের সঙ্গে মিল না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

স্থানীয়দের দাবি, এ ঘটনাই ওসি বারিকের ঘুষ ও মামলা বাণিজ্যের সাম্প্রতিক উদাহরণ মাত্র। তার বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork