1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
পরিকল্পিত হামলায় যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাই - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৯|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

পরিকল্পিত হামলায় যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাই

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 161 Time View

পরিকল্পিত হামলায় যুবককে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:
মোঃ গোলাম মোস্তফা

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত আটটার দিকে ভাঙ্গুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তায়। আহত যুবকের নাম মোঃ তানভীর আহমেদ শিমুল (২৭)। তিনি চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সামছুল হকের ছেলে।

আহতের বাবা সামছুল হক শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মোঃ আশরাফ বিশ্বাস, মোঃ আতা বিশ্বাস, মোঃ আকাশ বিশ্বাস, মোঃ অনিক বিশ্বাস, মোঃ সোহান বিশ্বাসসহ আরও ৩–৪ জন বৃহস্পতিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, শিমুল শরৎনগর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো হাসুয়া, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙে যায়।

এ সময় হামলাকারীরা তার হাতের দুটি স্বর্ণের আংটি, গলার স্বর্ণের চেইন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে। স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork