
বড়াইগ্রামে মোটরসাইকেল চুরি: নামাজে থাকা অবস্থায় হারালেন মালিক
নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে নামাজে থাকা অবস্থায় মোঃ আব্দুস সালাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোঃ আব্দুস সালাম (৪৫), পিতা— মোঃ মোতালেব মোল্লা, সাং— চৌমুহান, ডাকঘর— জোনাইল, থানা— বড়াইগ্রাম, জেলা— নাটোর। তিনি জানান, গত ০৭ অক্টোবর ২০২৫ ইং, দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে তিনি জোনাইল বাজার কেন্দ্রীয় মসজিদে নামাজে ছিলেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই।
চুরি হওয়া মোটরসাইকেলটির বিবরণ অনুযায়ী, এটি একটি লাল কাল রঙের Discover 125 সিসি মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নম্বর নাটোর-হ-১৪-১৭৬৭
চেসিস নম্বর PSUB44BY7MTM21379 এবং ইঞ্জিন নম্বর JZXWLJ62113।
ঘটনার পরপরই মোঃ আব্দুস সালাম থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, “নামাজ শেষ করে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। বিষয়টি নিয়ে আমি অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন।”
তিনি আরও জানান, “যদি কেউ আমার মোটরসাইকেলটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে ০১৭৫৭-৯৫৯৭৭৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
স্থানীয় জনগণ ও প্রশাসনের সহায়তায় মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার হবে— এমনটাই আশা করছেন তিনি।