
আমতলীতে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপি।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আমতলী থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আদালতের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এখনও কোনো মন্তব্য দেননি।