1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বড়াইগ্রামে বৃদ্ধা মহিলাকে হত্যা - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৪৩|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

বড়াইগ্রামে বৃদ্ধা মহিলাকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 137 Time View

বড়াইগ্রামে বৃদ্ধা মহিলাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর গত একযুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। এক ছেলে জাকির হোসেন মঞ্জু থাকেন পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাবার অন্য একটি বাড়িতে এবং এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মায়ের দেখা শোনার করার জন্য রেখেছেন দুইজন গৃহকর্মী। সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যায় সুফিয়া বেগম(৪০)। সারাদিনের অন্যান্য দায়িত্ব শেষে রাত্রিতে প্রহরির দায়িত্বে থাকেন কাজী আবু শামা(৬১)।
প্রতিদিনের ন্যায় প্রহরি আবু শামা সরদারপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে ওই বাড়িতে ফিরে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে পড়ে আছেন, তার মুখমণ্ডল থেতলানো। তিনি চিৎকার করলে ইঞ্জিনিয়ারের ভায়ের পরিবারের লোকজন এসে মমতাজ বেগমকে উদ্ধার করে ভ্যান যোগে দ্রুত নিকটস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় মমতাজ বেগমের পরিহিত বেশ কয়েকটি স্বর্ণালংকার তার শরীরে না থাকায় পরিবারের ধারণা ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী কাজী আবু সামা ও সুফিয়া বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, ধারণা করা হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড যা খুবই দুঃখজনক, একজন বৃদ্ধাকে কি কারণে হত্যা করা হলো তার তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork