1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরের বড়াইগ্রামে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:৪৭|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

নাটোরের বড়াইগ্রামে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 271 Time View

নাটোরের বড়াইগ্রামে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে চুরির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল ভোররাতে (প্রায় রাত ৪টার দিকে) বাজারের “বিশাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ” নামের একটি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে একটি মিনি ট্রাক বাজারের পাশে এসে দাঁড়ায়। পরে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি ওয়ারলিং মেশিনসহ দামি বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে তুলে নেয়। আশ্চর্যের বিষয়, বাজারে নাইট ডিউটি থাকা সত্ত্বেও এ চুরি সংঘটিত হয়।

চুরির শিকার দোকানটির মালিক মো. লুতফর রহমান জানান, শুধু তার দোকান নয়—আগে বাজারের আরও অনেক ওয়ার্কসপ মালিক বারবার চুরির শিকার হয়েছেন। মো. কালাম হোসেন, মো. নুহু হোসেন, মো. খয়ের উদ্দিন, মো. ফরিদুল ইসলামসহ একাধিক ব্যবসায়ীর দোকান থেকে মূল্যবান মালামাল চুরি হয়েছে। কয়েকদিন আগে একসাথে ১১টি পল্লী বিদ্যুতের মিটারও চুরি হয়। এসব ঘটনায় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, বাজার কমিটির অবহেলা, সঠিক তদারকি না থাকা এবং নাইট ডিউটি দায়িত্বশীলদের গাফিলতির কারণেই চোরেরা বারবার সাহস পাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা একযোগে দাবি জানান—
“আমাদের দোকানপাট ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চুরি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা বিপর্যস্ত হয়ে পড়বেন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হয়।”

বাজারের সাধারণ ক্রেতা ও স্থানীয়রা জানান, জোনাইল বাজারে প্রায়ই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি কমে যাওয়ায় চোরচক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে। তাদের আশঙ্কা, যথাযথ ব্যবস্থা না নিলে বাজারের ব্যবসা-বাণিজ্যে ধস নামবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

ব্যবসায়ীদের এক দফা দাবি—বাজারে চুরি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাইট ডিউটির সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork