1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বাগাতিপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও প্রতারণার অভিযোগ। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

বাগাতিপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও প্রতারণার অভিযোগ।

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 128 Time View

বাগাতিপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও প্রতারণার অভিযোগ

হাসান আলী সোহেল,
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জোসনা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, প্রতারণা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আশফাক আহমেদ গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পুলিশের হেডকোয়ার্টার্সে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রের ট্র্যাকিং নম্বর: ১৭৩৮২১৮০৬০০০০৯।

তবে অভিযুক্ত জোসনা সরকার উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন কথাস্বীকার করলেও, তার বিরুদ্ধে আনিতো সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জোসনা সরকার স্থানীয় রেজাউল করিম (গ্রাম: পাকা, বাগাতিপাড়া) এর সঙ্গে মিলে ভারতের পলাতক কিছু রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে বাগাতীপাড়ার মাকুপাড়া এলাকায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের একটি শাখায় নিয়মিত বৈঠকের অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, জোসনা সরকারের ছেলে কাওসার জামান রাজধানী ঢাকায় বসে ওই অর্থ ব্যবহার করে সরকারবিরোধী কর্মসূচি পরিচালনা করছেন। এমনকি তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগে বলা হয়।

এছাড়া আশফাক আহমেদ অভিযোগ করেন, তিনি এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তার পরিবার বর্তমানে জীবননাশের হুমকির মুখে রয়েছে। কাওসার জামান নাকি প্রকাশ্যে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। অভিযোগপত্রে হুমকির প্রমাণ সংযুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অতীতে জোসনা সরকার বিভিন্ন ছাত্র আন্দোলনে সহিংসতা উসকে দিয়েছেন এবং তার ছেলে এখনও বিভিন্ন অপরাধে জড়িত রয়েছেন। রেজাউল করিম ও তার সহযোগীদের বিরুদ্ধেও আগেও একাধিক অভিযোগ দেওয়া হলেও স্থানীয় থানা থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাকুপাড়া এলাকার বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান বলেন, “কাওসার জামান কখনো শিবির বা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি সংগঠনের একজন কর্মী হওয়ার মতো যোগ্যতাও তার নেই। তার পরিবার বরং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।”

অভিযুক্ত কাওসার জামান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের একজন প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করলেও তার কোনো লিখিত বা প্রামাণ্য দলিল উপস্থাপন করতে পারেননি। উল্টো তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “আমরা অভিযোগটি পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের পাশাপাশি,আশফাকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork