1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
মোহাম্মদপুরে মাদকচক্রের হামলায় এক যুবক আহত। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি

মোহাম্মদপুরে মাদকচক্রের হামলায় এক যুবক আহত।

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 115 Time View

মোহাম্মদপুরে মাদকচক্রের হামলায় এক যুবক আহত।

মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার টিনশেড এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম রুবেল।

রুবেল জানান, ঘটনার সময় তিনি রায়েরবাজার টিনশেড গলির এক চায়ের দোকানে মোবাইলের রিচার্জ করতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনজন ব্যক্তি এগিয়ে এসে কথা বলার একপর্যায়ে রাস্তার পাশে নিয়ে যায়। পরে তারা প্রথমে তার চোখে গুঁড়া মরিচ নিক্ষেপ করে এবং এরপর চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

তিনি আরও জানান, তিনি মাদক ব্যবসায়ীদের সম্পর্কে সেনাবাহিনী ও পুলিশকে তথ্য দিয়েছিলেন। এর প্রতিশোধ হিসেবেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলার সঙ্গে জড়িতরা হলেন- শাওন, ভূতনাথ ও কাইয়ুম। তারা কথিত মাদক ব্যবসায়ী দাঁতভাঙা সোহাগের সহযোগী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork