1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫০|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 120 Time View

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সেলিম রেজা
বিশেষ প্রতিনিধি:রাজশাহী।

রাজশাহীর পুঠিয়া থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
র‌্যাব-৫ জানায়, সোমবার (২৫ আগস্ট) ভোর রাত ১টা ৩০ মিনিটে পুঠিয়া উপজেলার আগলা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে আটক করা হয়। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ তারিখে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে মারামারির ঘটনায় হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা হয়। মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।
এরপর গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করার সময় প্রতিপক্ষ গ্রামের অন্তত ৩০–৩৫ জন লাঠি, রড, হাসুয়া ও রামদা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওয়াজেদ আলী গুরুতর জখম হন এবং তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০ মিনিটে ওয়াজেদ আলী মারা যান।
এই নারকীয় ডাবল মার্ডার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র ্যা ব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই নাটোর সদর এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সোমবার রাতে পুঠিয়া থেকে প্রধান আসামি ফয়সালকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork