1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আত্রাই-রাণীনগর পৌরসভা ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি, উচ্ছ্বসিত জনতা - dailymuktobhor24
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৩০|
শিরোনামঃ
রাজশাহীর বিনোদন কেন্দ্রে ১৫ বয়সী নারী শিক্ষার্থীর প্রকাশ্যে ধূমপান জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ​নিখোঁজ সংবাদ: স্বজনদের সন্ধান চাই লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত সদস্য হাসপাতালে আটক ১ গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাসে চাকরি গেল বিএমডিএর প্রকৌশলীর। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক। রাজশাহীতে ​ট্রাফিক পুলিশের সাথে অটোর যাত্রীর চরম দুর্ব্যবহার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা

আত্রাই-রাণীনগর পৌরসভা ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি, উচ্ছ্বসিত জনতা

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১০, ২০২৬,
  • 34 Time View

আত্রাই-রাণীনগর পৌরসভা ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি, উচ্ছ্বসিত জনতা

মোঃ এখলাস হোসাইন
নওগাঁ আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই ও রাণীনগরকে পৌরসভায় উন্নীতকরণ এবং সমসপাড়া টু ভাঙাজাঙাল সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মোঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাইয়ের পতিসরে দেবেন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আত্রাই ও রাণীনগর এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো সরকারের নজরে এসেছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
এসময় সমসপাড়া টু ভাঙাজাঙাল সেতু নির্মাণ প্রসঙ্গে বক্তারা বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, আত্রাই ও রাণীনগর পৌরসভা বাস্তবায়িত হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork