1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫৯|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 27 Time View

রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ।

শাহাদাত হোসেন
রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান-বৈঠকে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়েছে। স্থানীয় জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাঁর ফোন পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ছুটে আসেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার ভুগরোইল ভোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারীদের নিয়ে আয়োজিত উঠান-বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বৈঠকে অংশগ্রহণকারী নারীরা পর্যায়ক্রমে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে ছিল সৌর বিদ্যুতের লাইট না থাকা, রাতের অন্ধকারে চলাচলে ঝুঁকি, দুর্ঘটনার শঙ্কা এবং রাস্তার ড্রেন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ। সংসদ সদস্য মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং নোট নেন। এসময় স্থানীয় বাসিন্দা রুমা বেগম অভিযোগ করে বলেন,“আমরা বিএনপি করি, সেই কারণে আমার বাড়িসহ এই এলাকায় সৌর বিদ্যুতের লাইট দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অন্ধকারে চলাচল করতে হয়েছে। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছি।”এমন অভিযোগ শোনার পরপরই সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন তাৎক্ষণিকভাবে পবা উপজেলার ইউএনও ইবনুল আবেদীনকে ফোন করে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এমপির ফোন পেয়ে কোনো বিলম্ব না করে ইউএনও মোটরসাইকেলে করে দ্রুত সেখানে পৌঁছে যান। ঘটনাস্থলে এসে ইউএনও স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত সমস্যার কথা শোনেন এবং তা নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। এসময় তিনি বলেন, এলাকাবাসীর সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি। সৌর বিদ্যুতের লাইটসহ যেসব নাগরিক সুবিধার ঘাটতির কথা উঠে এসেছে, সেগুলো যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারি সেবা সবার জন্য সমান এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। বৈঠকে সংসদ সদস্য বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক পরিচয় কোনো বাধা হওয়া উচিত নয় এবং সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা হবে।
জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন সমন্বিত ও তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে। বিশেষ করে নারীরা সরাসরি তাদের সমস্যা তুলে ধরতে পেরে স্বস্তি প্রকাশ করেন।
এর আগে একই দিনে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতীয়া মোবারকীয়া খানকাহ শরীফের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, কেন্দ্রীয় কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি।
এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশাসনের জবাবদিহিতা ও সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork