
রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।
শাহাদাত হোসেন
রাজশাহী
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ মে দিবাগত রাতে নগরীর খোরবোনা নদীর ধার এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো সেলিনা (৪৫), পিতা- মৃত ইদ্রিস শেখ। মোঃ মিঠু (২০), পিতা- মৃত শহীদ (পালিত)।
নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন খোরবোনা নদীর ধার এলাকা। বোয়ালিয়া মডেল থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ কবির-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সংগীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মোঃ শাহ নেওয়াজ বিপ্লব, কনস্টেবল রকি, কনস্টেবল নয়ন কুমার রায়, কনস্টেবল মোঃ মাসুদ পারভেজ এবং নারী কনস্টেবল মোসাঃ জলি খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জনৈক মাসুদার বসতবাড়িতে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। রাত ১১:২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে মিঠু ও সেলিনাকে আটক করা হয়।
তল্লাশিকালে আসামি সেলিনার হেফাজত থেকে ৩০ পিস এবং মিঠুর পকেট থেকে ১০ পিস—সর্বমোট ৪০ পিস গোলাপী বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২,০০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।