
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন।
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর নতুন প্রজন্মের ক্রীড়া বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোজ শনিবার ০২ মে শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের এমপি মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান এবং গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী মোহাম্মদ ইশরাক হোসেন বার-অ্যাট-ল গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া , জেলা প্রশাসক, জেলা ক্রীড়া অফিসার।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সফলতা কামনা করে আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।