1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে ৪০০ কোটি টাকার প্রতারণা, মূলহোতা আকতার গ্রেপ্তার - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৩১|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে ৪০০ কোটি টাকার প্রতারণা, মূলহোতা আকতার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 238 Time View

উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে ৪০০ কোটি টাকার প্রতারণা, মূলহোতা আকতার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে কয়েকশ কোটি টাকার প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা মো. আকতার হোসেন সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

র‍্যাব জানায়, আকতার “ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড” নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান গড়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মেয়াদের ‘ডাবল স্কিম’ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থে সে বিলাসবহুল জীবনযাপন ও বিপুল সম্পদের মালিক বনে যায়।

গ্রেফতার আকতার হোসেন সোহেল ব্রাইট ফিউচার হোল্ডিং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ইতিমধ্যে তার নামে আশুলিয়া এলাকায় প্রায় ১৬২ বিঘা জমি চিহ্নিত করেছে র‍্যাব।

রাজধানীর উত্তরার ৩ ও ৭ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির অফিস পরিচালনা করতেন আকতার। র‍্যাবের অনুসন্ধানে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক প্রতিষ্ঠান খুলে সে দীর্ঘদিন ধরে ভয়াবহ প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আকতার হোসেন সোহেল রংপুর জেলার কাউনিয়া থানার ভল্লব বিষু গ্রামের সাইদুর রহমানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork