
টাঙ্গাইলে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্তের কারণে ওই তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ দল সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।
রাত ৮টার দিকে র্যাব-১৪-সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র্যাব জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।