চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু।
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন নওসেদ আলীর দুই ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)। তারা দুজনই বিএনপির জেলা পর্যায়ের নেতা এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
বিএনপির দুই গ্রুপ—আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব থেকে। জানা গেছে, কয়েক দিন আগে আমিনুলপন্থী তিন নেতা—তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করে তুহিনপন্থীরা।
আমিনুল ইসলামপন্থীরা পাল্টা হামলা চালায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে ১৪ জন আহত হন তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।