লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লা প্রাতিনিধি:
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনী বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামে এ অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. হাসান আলীর ছেলে মিজান (৩০) কে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।