রাজশাহীতে পুকুর থেকে লাশ উদ্ধার
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে লিটন আলী (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে তারা চন্দ্রিমা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।