রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্লীল মন্তব্যকারী যুবতী গ্রেফতার
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্লীল মন্তব্যকারী এক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃত যুবতীর নাম তমা ইসলাম। তিনি কাকনহাট পাকড়ী ইউনিয়নের বয়ালপাড়া গ্রামের চপল আলীর মেয়ে।
পুলিশ জানায়, অভিযুক্ত তমা ইসলাম পালিয়ে যাওয়ার সময় কাকনহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় সাইবার ক্রাইম ইউনিটে এবং রাজশাহী রাজপাড়া থানায় পৃথক মামলা রয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি জুলাই ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পুলিশ জানায়, তাকে আদালতের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।