বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বড়াইগ্রামবাসীকে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের শুভেচ্ছা
নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বড়াইগ্রামবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনা। এ উৎসব বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি ও সংস্কৃতির ধারক-বাহক।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখের এই দিনটি সকলকে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। দেশজুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, যা আমাদের সামষ্টিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।
নববর্ষের এ শুভক্ষণে তিনি প্রত্যাশা করেন, পুরনো বছরের সব গ্লানি ও জঞ্জাল মুছে গিয়ে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
লায়লা জান্নাতুল ফেরদৌস বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বড়াইগ্রামবাসীসহ সমগ্র দেশবাসীর জন্য নতুন বছরের শুভকামনা জানিয়ে বলেন, “শুভ হোক সবার আগামীর পথচলা। শুভ নববর্ষ।”