বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া উপজেলা শাখার 'দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কাপাসিয়ার দেলগাঁওস্থ আতর আলী কটেজে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগের সভাপতি ডাঃ এফ রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম, পুলিশ পরিদর্শক তদন্ত ওসি যোবায়ের আহমেদ, পুলিশ পরিদর্শক অপারেশন আব্দুল বাসের, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সরকার এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার। গাজীপুর মহানগর কমিটির বাংলাদেশ প্রেসক্লাবের সম্ভাব্য আহ্বায়ক জনাব মোঃ ইয়াসিন গাজী ও সদস্য সচিব মোঃ আব্দুল বারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আরাফাত খন্দকার ও সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার এবং পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কাপাসিয়া উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।