নিজ অর্থায়নে ড্রেন ও রাস্তা সংস্কারে সাইজুদ্দিন আহমেদের উদ্যোগ।
মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম।
২মে রোজ শনিবার নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা,জল নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং নতুন করে রাস্তা নির্মাণের কাজ চলছে। এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে মেয়র পদপ্রার্থী জননেতা মোঃ সাইজুদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির শিকার ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত, এমনকি শীতকালেও রাস্তায় পানি জমে থাকত। এই সমস্যার স্থায়ী সমাধানে মাঠে নেমে কাজ করছেন সাইজুদ্দিন আহমেদ।
এছাড়াও তিনি মালিবাড়ি এলাকার রাস্তা ও ড্রেন সরেজমিনে পরিদর্শন করেন এবং ২ মে শনিবার থেকে ড্রেন নির্মাণ কাজ শুরু করার নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ড্রেনের কাজ সম্পন্ন হওয়ার পরপরই রাস্তা মেরামতের কাজও শুরু করা হবে।
জননেতা সাইজুদ্দিন আহমেদ বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। জলাবদ্ধতা, রাস্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে যা প্রয়োজন, তা আমি করে যাব।
এদিকে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এতদিন কেউ আমাদের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেনি। কিন্তু তিনি নিজ উদ্যোগে কাজ শুরু করেছেন। আমরা তাকে ভবিষ্যৎ মেয়র হিসেবে দেখতে চাই।
এলাকাবাসীর দাবি, সরকারি দায়িত্বে না থেকেও যেভাবে তিনি স্কুল, মাদ্রাসা, রাস্তা ও জনকল্যাণমূলক কাজে নিজ অর্থ ব্যয় করছেন, তা প্রশংসনীয়। গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সরাসরি সহযোগিতা করার কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, ক্ষমতাসীন অনেকেই যেখানে দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানে সাইজুদ্দিন আহমেদের এই উদ্যোগ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে আগামী দিনে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে তাকেই দেখতে চায় এলাকার অধিকাংশ মানুষ।