গাজীপুর টঙ্গীতে ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে “গাজীপুর ক্রিসেন্ট হসপিটাল” নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অদক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাহীন টেকনিশিয়ানদের দিয়ে বিভিন্ন মেডিকেল টেস্ট করানো হচ্ছে। এর ফলে রোগীরা ভুল রিপোর্ট পেয়ে চিকিৎসার ভুল পরামর্শ নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে শারীরিক জটিলতায় পড়ছেন।
ভুক্ত ভুগী মামুন জানান তার বাচ্চার ঠান্ডা ও জ্বর জনিত কারনে ক্রিসেন্ট হসপিটালে এক্সরে করায় এবং তা সম্পূর্ণ বিপরিত ভাবে রিপোর্ট দেয়। এবং সেই রিপোর্ট সন্দেহ হওয়ায় তিনি উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে আবারও পরিক্ষা করান।এবং সেটাই সঠিক রিপোর্ট বলে নিশ্চিত ও করেছেন ক্রিসেন্ট হসপিটালের দায়ীত্বপ্রাপ্ত এমডি কাকলী আকতার এবং তিনি এটাও সাংবাদিকদের সাথে স্বীকার করেন যে তাদের দেওয়া রিপোর্ট আসলেই ভুল ছিলো।
এলাকাবাসীর অভিযোগ, রোগ নির্ণয়ে ভুলের কারণে একাধিক রোগী ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা কেবল ব্যবসার স্বার্থেই রোগীদের জীবন নিয়ে খেলছে।
ভুক্তভোগীদের দাবি, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে অবৈধভাবে পরিচালিত এই ধরনের ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।